ভরিতে সাড়ে ৬ হাজার টাকা কমল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আবারো স্বর্ণের দাম কমিয়েছে, ২২ ক্যারেট প্রতি ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। টানা কয়েক দফা কমায় মোট প্রায় ৩৫ হাজার টাকার বেশি কমেছে স্বর্ণের দাম।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

এর আগে গত ২৫ মার্চ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। তার আগে আরো পাঁচ দফা স্বর্ণের দাম কমানো হয়। এতে টানা সাত দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমল ৩৫ হাজার ৫৭৫ টাকা।