৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ৭ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮২৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৩২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৪২১ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র : বাসস