মার্চের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১০১ শতাংশ বৃদ্ধি

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

চলতি অর্থবছরের মার্চ মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৩ হাজার ২৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার। বাসস