১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২০.৮ শতাংশ বাড়ল

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২১ হাজার ৮০৩ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স প্রবাহ ২০.৮ শতাংশ বেড়েছে
রেমিট্যান্স প্রবাহ ২০.৮ শতাংশ বেড়েছে |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ ২০.৮ শতাংশ বেড়ে ২৬ হাজার ৩২৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২১ হাজার ৮০৩ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি এপ্রিল মাসের প্রথম দিনে প্রবাসীরা দেশে ১১৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ মিলিয়ন ডলার। বাসস