কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়ার প্রস্তুতি চলছে।

নয়া দিগন্ত অনলাইন
কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করছেন গভর্নর আহসান এইচ মনসুর
কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করছেন গভর্নর আহসান এইচ মনসুর |ইন্টারনেট

নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে- এমন খবর ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

পদত্যাগ করেছেন নাকি তাকে অপসারণ করা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে শুনছি, তবে কিছুই জানি না।’

জানা গেছে, ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়ার প্রস্তুতি চলছে।