এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বেড়েছে

চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |ইন্টারনেট

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বেড়ে এক হাজার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এমনটা দেখা গেছে।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৫২ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন মার্কিন ডলার।