চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের ১৭ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে এক হাজার ৯৭০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ৪০৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার। বাসস



