ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৯৪টি কোম্পানির ২৫ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৯৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৮৩৩ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ০৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩২৩ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে দুই হাজার ৪৫ দশমিক ৩৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) শূন্য দশমিক ৮৭ পয়েন্ট কমে এক হাজার ৬২ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো— ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক পিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি, ব্র্যাক ব্যাংক, সী পার্ল বিচ রিসোর্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি আজিয়াটা, ঢাকা ব্যাংক ও গ্রামীণফোন।
দরবৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো— সী পার্ল বিচ রিসোর্ট, ইনটেক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, দেশ গার্মেন্টস, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, একমি পেস্টিসাইড, এফবিএফআইএফ, এমএল ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও শাইনপুকুর সিরামিক।
অন্যদিকে দরপতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো— জিএসপি ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, সোনারগাঁও টেক্সটাইল, গ্রামীণফোন, বিআইএফসি, আইসিবি ইসলামিক ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড-১ (স্কিম-১), ফিনিক্স ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স। বাসস



