বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আদেশ জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো: মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো: মোস্তাকুর রহমান |ইন্টারনেট

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মোস্তাকুর রহমান।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী। হেরা স্যুয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেয়া হলো।

এর আগে, চব্বিশের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।