রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় এক মাস বৃদ্ধি

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো: একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাজস্ব ভবন
রাজস্ব ভবন |ফাইল ছবি

২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো: একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সকল করদাতা, যাদের অর্থবছর ৩০/০৬/২০২৫ খ্রিষ্টাব্দ সমাপ্ত হয়েছে, তাদের ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় ১ (এক) মাস বৃদ্ধি করে ১৫/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ নির্ধারণ করল।

সূত্র : বাসস