১০ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে |সংগৃহীত

মার্চ মাসের প্রথম ১০ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৫১ দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৭৩৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ বিষয়টি জানা গেছে।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৪ হাজার ১৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ হাজার ৬৩৫ মিলিয়ন মার্কিন ডলার। বাসস