রাষ্ট্রপতি এবারো নিজের বক্তৃতা দিতে পারেননি : রুমিন ফারহানা

বিএনপি এবার আমাকে দল থেকে মনোনয়ন না দিয়ে বহিস্কার করেছে। এজন্য বিএনপিকে ধন্যবাদ। আমি যদি বিএনপির বাইরে গিয়ে নির্বাচন না করতাম তাহলে সারাদেশের মানুষ আমাকে যে ভালোবাসে তা জানতে পারতাম না।

নিজস্ব প্রতিবেদক
রুমিন ফারহানা
রুমিন ফারহানা |ইন্টারনেট

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসবে- জনমনে এমন প্রত্যাশা থাকলেও এবারো সে আশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেছেন, জুলাই আন্দোলনের পর বারবার আলোচনা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে। সরকারি দল-বিরোধী দল, জুলাই আন্দোলনের আগে-পরে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। এজন্য এবার প্রত্যাশা ছিল রাষ্ট্রপতি সংসদে দেয়া ভাষণে নিজের বক্তৃতা দিতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন, কিন্তু তিনি এবারো তার নিজের বক্তৃতা দিতে পারেননি। রাষ্ট্রপতিকে এবারো প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার অনুমোদিত বক্তৃতা দিতে হয়েছে। আমার যদি রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে বক্তৃতা দিতে না পারি তাহলে আর কী পরিবর্তন হলো।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি এবার আমাকে দল থেকে মনোনয়ন না দিয়ে বহিস্কার করেছে। এজন্য বিএনপিকে ধন্যবাদ। আমি যদি বিএনপির বাইরে গিয়ে নির্বাচন না করতাম তাহলে সারাদেশের মানুষ আমাকে যে ভালোবাসে তা জানতে পারতাম না।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করে বলেন, কখনো তার অপূর্ণতা পূরণ হবে না।

এ সময় দেশ থেকে টাকা পাচার বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান রুমিন ফারহানা।