সরকার কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দিলো, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো। তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
নির্বাচনী এলাকার (ঢাকা-১৫)  মানুষের সাথে কুশল বিনিময় করছেন জামায়াত আমির
নির্বাচনী এলাকার (ঢাকা-১৫) মানুষের সাথে কুশল বিনিময় করছেন জামায়াত আমির |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো। তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলীয় নেতা লেখেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সাথে আমরা আছি, ইনশাআল্লাহ।

নির্বাচনী এলাকার মানুষের সাথে কুশল বিনিময়:

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা: শফিকুর রহমান আজ শুক্রবার পবিত্র রমজানের প্রথম জুম’আর নামাজ পূর্ব কাজীপাড়া মসজিদুর রহমান জামে মসজিদে আদায় করেন।

নামাজের আগে তিনি স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এবং নামাজ আদায় শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।