রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা,
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের দায়িত্বশীল ও সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, মহানগরী কর্মপরিষদ সদস্য কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান ও কাফরুল উত্তর থানার আমির মো: রেজাউল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, শ্রমিকনেতা, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, ওলামা ও যুবপ্রতিনিধিসহ কাফরুল থানার ওসি ও স্থানীয় নেতৃবৃন্দ।
কয়েক হাজার সুবিধাভোগী মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।



