টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৭ মার্চ) এক শোক বিবৃতিতে বলেন, ২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আমি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি, তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।