চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার উদ্যোগে নবনির্বাচিত চারজন সংসদ সদস্যকে (এমপি) সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার সহ-সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেনর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মো: নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো: কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, লেখক ও সাংবাদিক আলী আহমেদ মাবরুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইন সম্পাদক শামিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইটি সম্পাদক মোহাইমেনুল ইসলাম অন্তর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম প্রমুখ।
সভা শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ড. মো: কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ড. মুহাম্মদ মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে জননেতা মো: নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।



