বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলগণ সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত ছিলেন। জামায়াত আমির মজলিসে শূরার সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।
ঘোষিত কমিটি অনুযায়ী নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এমপি এবং মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি)।
দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আগামী দু’বছরের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সদস্যরা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো: শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো: মোবারক হোসাইন, মো: নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।
এছাড়া, বৈঠকে আগামী দু’বছরের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন। কেন্দ্রীয় মজলিসে শূরায় তৃতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন, এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।
বৈঠকে ৫ সদস্যের বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মাওলানা এটিএম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার), অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার), আবদুর রব (নির্বাচন কমিশনার), মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার) ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)।
সারাদেশে ১৪টি অঞ্চলের জন্য দায়িত্বশীলগণকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়।
১। রংপুর-দিনাজপুর অঞ্চল : মাওলানা আবদুল হালিম
২। বগুড়া অঞ্চল : এটিএম আজহারুল ইসলাম এমপি
৩। রাজশাহী অঞ্চল : মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
৪। কুষ্টিয়া-যশোর অঞ্চল : মোবারক হোসাইন
৫। খুলনা অঞ্চল : অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি
৬। বরিশাল অঞ্চল : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
৭। ময়মনসিংহ অঞ্চল : অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
৮। ঢাকা মহানগরী অঞ্চল : মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি
৯। ঢাকা উত্তর অঞ্চল : আবদুর রব
১০। ঢাকা দক্ষিণ অঞ্চল : সাইফুল আলম খান মিলন এমপি
১১। ফরিদপুর অঞ্চল : ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি
১২। সিলেট অঞ্চল : অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১৩। কুমিল্লা-নোয়াখালী অঞ্চল : মাওলানা এটিএম মা’ছুম
১৪। চট্টগ্রাম অঞ্চল : মাওলানা মুহাম্মাদ শাহজাহান



