মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
দলটির পক্ষ থেকে সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি।
এছাড়া, ২৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসাথে দলের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এদিন সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা: শফিকুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সূত্র : বাসস



