হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল

আমিরের শোকবার্তা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ সোমবার (৩০ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তিনি শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তার ছেলেরা সবাই আলেম ও হাফেজে কুরআন।

মরহুমার ইন্তেকালে আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, মরহুমার ইন্তেকালে একটি ধর্মপ্রাণ পরিবারে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

উল্লেখ্য, মরহুমার জানাজা বাদ জোহর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাঠে অনুষ্ঠিত হবে।