ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা

শনিবার (৭ ফেব্রুয়ারি) মিছিলটি গুলশান-১ থেকে শুরু হয়ে গুলশান-২ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ধানের শীষের স্লোগান সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণোচ্ছ্বাস সৃষ্টি করেছে।

অনলাইন প্রতিবেদক
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা |নয়া দিগন্ত

বিএনপির মনোনীত ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা ও মিছিল করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মিছিলটি গুলশান-১ থেকে শুরু হয়ে গুলশান-২ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ধানের শীষের স্লোগান সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণোচ্ছ্বাস সৃষ্টি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ-এর সমন্বয়ক কামাল উদ্দিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।