কাদামাখা জুতা-প্যান্ট নিয়েই বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে ভালো লাগছে। উনি অত্যন্ত সহজসরল। দেখেই মনে হয় বাবার মতন মাটির মানুষ হয়েছেন।

ইকবাল মজুমদার তৌহিদ
কাদামাখা জুতা ও প্যান্ট নিয়েই বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কাদামাখা জুতা ও প্যান্ট নিয়েই বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

খাল খননের উদ্বোধন শেষে কাদামাখা জুতা ও প্যান্ট নিয়েই বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নির্ধারিত খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি সমাবেশে বক্তব্য রাখেন। এসময় তার কাদামাখা জুতা ও প্যান্ট মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয় গ্রামের রাহিদুল ইসলাম বলেন, ‘আমরা একজন মাটির মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।’

স্থানীয় বাসিন্দা আমিনা বেগম বলেন, ‘আমরা বিশ্বাস করতে পারিনি প্রধানমন্ত্রী আমাদের গ্রামে আসবে। আমরা অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে ভালো লাগছে। উনি অত্যন্ত সহজসরল। দেখেই মনে হয় বাবার মতোন মাটির মানুষ হয়েছেন।’

এসময় প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।