বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের ৬০ ফিট রাস্তা-সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করেছেন।
সালাত আদায় শেষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।
আজ রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তিনি তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সাথে এবং বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করবেন।



