হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মির্জা আব্বাস ইফতারের সময় অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আফরোজা আব্বাস।

অনলাইন প্রতিবেদক
মির্জা আব্বাস
মির্জা আব্বাস |ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ইফতারের সময় পানি পান করার সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।