ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী সাত নারী প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচিত সাত প্রার্থীরা হলেন মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।
নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরা সকলেই তাদের নির্বাচনী এলাকায় জয় নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২০৯ আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।



