কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিসের শোক

বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি ও দুই ভাগিনা নিহত হন।

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এতে শোক প্রকাশ করেছেন দলটির আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই শোক জানান।

যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে তারা মহান আল্লাহ তায়ালার দরবারে নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করেন এবং তাদের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার জন্য দোয়া করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি ও দুই ভাগিনা নিহত হন।