প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সাথে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান আজকের ইফতার মাহফিলে যোগ দেন।
এলাকার এতিম শিশু ও বয়োঃজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশ নেন।
মাহফিলে জাইমা রহমান শিশুদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেয়া নারীদের সাথেও কথা বলেন তিনি।
ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসাথে ইফতার করেন তারা।
সূত্র : বাসস



