ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। অর্থাৎ জাবেদ মিয়ার তুলনায় ৫৭ হাজার ৭৫২ ভোট, তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন হাবিবুর রশিদ। জাবেদ মিয়া ও তাসনিম জারার যৌথ ভোটের চেয়ে হাবিবুর রশিদ বেশি ভোট পেয়েছেন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে পোস্টাল ভোটসহ ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট ভোটার চার লাখ ৬৯ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন দু’ লাখ ২১ হাজার ৬৮১ জন। ভোট বাতিল হয়েছে তিন হাজার ৯৯৩টি। সেই হিসাবে বৈধ ভোট দু’ লাখ ১৭ হাজার ৬৮৮টি।



