মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠক করেছে বিএনপি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং অন্যান্য সংসদ সদস্যরা।

অনলাইন প্রতিবেদক
বিএনপির লোগো
বিএনপির লোগো |সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়ে ১১টা ৫০ মিনিটে শেষ হয়।

বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে অংশ নেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান, সংসদ সদস্য নায়েবা ইউসুফ, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।