সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। তবে নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না।
তিনি বলেন, বিগত সরকার নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছিল। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধকে নিজেদের (ভারত) সাথে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করে।



