বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান-চালকদের দাবিতে সড়ক অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা রোডে যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নয়া দিগন্ত অনলাইন
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ |সংগৃহীত

সড়ক থেকে লিথিয়াম ব্যাটারির রিকশা বন্ধের দাবিতে ও চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। মানববন্ধনের কথা থাকলেও এক পর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন।

ফলে কুড়িল থেকে রামপুরা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ আছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা।

এ সময় এই অটো চললে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি।