অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শেষ কর্মদিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে ভাষণটি শুরু হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে এ ভাষণটি সম্প্রচার হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজই তার শেষ কর্মদিবস।
মঙ্গলবার বিকালে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে দলটির নেতারা জানিয়েছেন।



