ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ঈদের নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে শেষে তিনি মা-বাবা কবর জিয়ারত করতে যান।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
মা-বাবার কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী
মা-বাবার কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী |সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সাথে নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) বেলা ১টার দিকে জিয়া উদ্যানে গিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা: জোবাইদা রহমান, কন্যা জায়মা রহমান, মরহুম ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদের নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে শেষে তিনি মা-বাবা কবর জিয়ারত করতে যান।

কবর জিয়ারতের সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং গভীর শ্রদ্ধার সাথে মা-বাবার স্মৃতির প্রতি সম্মান জানান। প্রধানমন্ত্রী মা-বাবার রূহের মাগফিরাত কামনা করেন এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এদিকে, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে সবাই যেন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে এগিয়ে আসে, সেই প্রত্যাশা।’