ভাষা শহীদদের প্রতি আইজিপি ও ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

আজ শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আইজিপি ও ডিএমপি কমিশনারসহ অন্যরা
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আইজিপি ও ডিএমপি কমিশনারসহ অন্যরা |নয়া দিগন্ত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাদ আলী।

আজ শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।