মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে এসেছেন চলচ্চিত্র দেখতে। সাথে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।’

অনলাইন প্রতিবেদক
মেয়ে জাইমার সাথে সিনেমা হলে প্রধানমন্ত্রী
মেয়ে জাইমার সাথে সিনেমা হলে প্রধানমন্ত্রী |নয়া দিগন্ত

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে এসেছেন চলচ্চিত্র দেখতে। সাথে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।’

ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি দেখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘দেশীয় সংস্কৃতি ও সুস্থ ধারার বাংলা ছবিকে সবসময় উৎসাহ দেন প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য, ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

তানিম নূর পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।

হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।