ডিএমপিতে ৩ কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয় বলে রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয় বলে রোববার (২৯ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপকমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপকমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত উপকমিশনার (পিঅ্যান্ডআর) মো: ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র : বাসস