প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান। এছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো: সুজাউদ্দৌল্লা ও মো: জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নিয়োগ পাওয়া স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব
নিয়োগ পাওয়া স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার ও আরো তিন উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান। এছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো: সুজাউদ্দৌল্লা ও মো: জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, এস এ এম মাহফুজুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

তিন উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।