চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

নয়া দিগন্ত অনলাইন

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদির বাসিন্দারা।

বুধবার (১৮ মার্চ) রাতে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ।

খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

Topics