ডিএনসিসি’র নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া ও অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন |ইন্টারনেট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল-৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসি’র সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল-৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায়, ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বুধবার শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া ও অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়।

এ ঘটনায় তিনি ও স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।

সূত্র : বাসস