র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবির প্রধান ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।


