১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮টি বহালের সুপারিশ, ২০টি পুনর্বিবেচনায়

কমিটির প্রতিবেদন অনুযায়ী, বাকি ২০টি অধ্যাদেশকে এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই-বাছাই করে নতুন বিল উত্থাপনের এবং চারটি অধ্যাদেশকে স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের জন্য সুপারিশও করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংসদ অধিবেশন
সংসদ অধিবেশন |ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বহাল রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন।

কমিটির প্রতিবেদন অনুযায়ী, বাকি ২০টি অধ্যাদেশকে এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই-বাছাই করে নতুন বিল উত্থাপনের এবং চারটি অধ্যাদেশকে স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের জন্য সুপারিশও করা হয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ ৯৩, কমিটিতে আমন্ত্রিত অতিথিদের মতামত, জনস্বার্থ, জনগুরুত্ব ও সরকারের ধারাবাহিকতা বিবেচনায় এসব সুপারিশ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি