প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন বলা হয়, ধর্মবিষয়ক সচিব মো: কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বাসস



