নির্বাচনে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’র ব্যবধান দ্বিগুণ

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। এর মধ্যে জনগণ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ‘না’র প্রায় দ্বিগুণ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।