ঈদে মাঠ প্রশাসনের অভিযোগ গ্রহণে কন্ট্রোল রুম চালু করেছে সরকার

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |ইন্টারনেট

আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কন্ট্রোল রুম চালু করেছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অভিযোগ বা তথ্যাদি গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ভবন নম্বর ২, চতুর্থ তলা, পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।