জ্বালানি তেল চোরাচালান রোধে বিজিবির কঠোর সতর্কতা

বিজিবি সদরদফতর জানায়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান অস্থিরতা বিবেচনায় সবগুলো সীমান্ত অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির চলমান প্রেক্ষাপটে জ্বালানি তেল চোরাচালান ঠেকাতে দেশের সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) এক সংক্ষিপ্ত বার্তায় বিজিবি এ তথ্য জানায়। এতে বলা হয়, চলমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবি সদরদফতর জানায়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান অস্থিরতা বিবেচনায় সবগুলো সীমান্ত অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

ডিজেল, পেট্রোল বা অন্য যেকোনো পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা আইনের আওতায় কঠোরভাবে মোকাবেলা করা হবে। এজন্য গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়। বাসস