রাজধানীতে রাতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে

'ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।'

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীতে রাতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে
রাজধানীতে রাতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে |সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসাথে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৭০ শতাংশ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে।