১০ ফেব্রুয়ারির ছুটি বদলে সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করাতে পারবেন শিল্প মালিকরা

‘নির্বাচন উপলক্ষে আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য চলতি মাসে ১০ তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

ভোটকে সামনে রেখে নির্বাহী আদেশে দেয়া ১০ ফেব্রুয়ারি ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির সাথে বদল করা যাবে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে বলা হয়, নির্বাচন উপলক্ষে আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য চলতি মাসে ১০ তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসে ১০ তারিখের পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করতে পারবে।