তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এবং সিআইডির পুলিশ সুপার মো: মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মোস্তাক সরকারের খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ বলা হয়। বাসস