জ্বালানি তেলের দাম বাড়েনি, মূল্য অপরিবর্তিত রেখে অফিস আদেশ জারি

মূল্য অপরিবর্তিত রেখে সরকার নির্ধারিত আগের দামেই পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মূল্য অপরিবর্তিত রেখে সরকার নির্ধারিত আগের দামেই পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এ অফিস আদেশ জারি করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)-এর আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার একশ টাকা, অকটেন প্রতি লিটার একশ বিশ টাকা, পেট্রোল প্রতি লিটার একশ ষোলো টাকা এবং কেরোসিন প্রতি লিটার একশ বারো টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে, যা আগামী ১ এপ্রিল ২০২৬ থেকেও কার্যকর থাকবে। বাসস