রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন করেন তিনি।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেছেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে নিজ বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র : বাসস