জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার।
শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে অবৈধ মজুতদারির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণসহ পরামর্শ প্রদানের জন্য আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাসস



